রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মুরাদনগর নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত। কালের খবর

মুরাদনগর নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকেলে মুরাদনগর আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হোমনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজীব, সদস্য জাকির হোসেন আজাদ, হোমনা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী ইলিয়াস, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফখরুর ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল আউয়াল মীর,
সভাপতির বক্তব্যে ম. রুহুল আমিন বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় আজকের এ দিনটি। বঙ্গবন্ধুকে হত্যার পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। রাজাকার আলবদর এদেশকে নেতৃত্ব শূন্য করতে সেদিন এ হত্যাকান্ড চালিয়ে ছিল। রাষ্ট্র বিরোধী এই চক্রটির অনুসারিরা এখনো দেশ এবং দেশের বাহিরে বসে নেতৃত্ব শূন্য করতে বিভিন্ন্ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই অপশক্তিকে ধাবিয়ে রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে আবারো দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে।
হোমনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, দেশকে নেতৃত্ব শূন্য করতে স্বাধীনতা বিরোধী চক্রটি স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে। তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিভিন্ন স্থানে একাধিকবার বোমা হামলা চালিয়েছে, আল্লাহর অশেষ রহমতে প্রধানমন্ত্রী বেচে গেলেও আমরা হারিয়েছি নেতৃত্বস্থানীয় অনেক গুণি জনকে। কুচক্রী মহলের হাত থেকে দেশকে বাচাতে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।
মুরাদনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহরিয়ার হাসান নিশোর উপস্থাপনায় সভায় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হানিফ সরকার, আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বপন পোদ্দার,  কৃষকলীগ নেতা হানিফ মিয়া,প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন , উপজেলা ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান মুন্সী। সব শেষে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com