বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
যশোরের বসুন্দিয়ায় হরতাল অবরোধ বিরোধী মিছিল অনুষ্ঠিত। কালের খবর

যশোরের বসুন্দিয়ায় হরতাল অবরোধ বিরোধী মিছিল অনুষ্ঠিত। কালের খবর

 

সাঈদ ইবনে হানিফ, কালের খবর : যশোর সদর উপজেলার বসুন্দিয়ায়, হরতাল অবরোধ বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে । (০২ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধের প্রতিবাদে, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই হরতাল-অবরোধ বিরোধী মিছিলের আয়োজন করা হয় । এসময় মিছিলে অংশ গ্রহণ করেন, জেলা যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু। সূত্র জানায়,

বিএনপি-জামায়াত জোটের ডাকা ৩দিনের অবরোধের তৃতীয় দিন সকাল থেকেই বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম
খান রাসেলের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় বসুন্দিয়া মোড় ও পার্শবর্তী এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে অবরোধ বিরোধী ভুমিকায় অবস্থান করেন । এদিন বেলা সাড়ে ১১ টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন। মিছিলের নেতৃত্ব দেন যশোর জেলা যুবলীগ নেতা, তৌহিদ চাকলাদার ফন্টু। বিক্ষোভ মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক ও বসুন্দিয়া মোড় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন , জেলা যুবলীগ নেতা হাজী আলমগীর কবীর সুমন, শফিকুল ইসলাম জুয়েল, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান, ইউপি সদস্য ও সাবেক যুবলীগ নেতা আতিয়ার রহমান, ইউপি সদস্য শওকত জাহান সুপ্ত, ইউপি সদস্য কাদের, ইউপি সদস্য দবির হোসেন,

০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, ০৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ০২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, ০৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহজাহান খান, ০৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আব্দুল বারী, শেখ ফারুক হোসেন,ইকবল খান, যুবলীগ নেতা, কামাল হোসেন, অলিযার রহমান খান, সিরাজুল ইসলাম, হাসিব আহম্মেদ ইমন,নোমান হোসেন, ইকরাম গাজী, ইমরান মোল্লা,নূর জালাল হোসেন, রোমেল খান, ছাত্রলীগ নেতা সাকিব খান, সাহাদ সরদার,তাজ সহ বিভিন্ন ওয়ার্ড এর আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com