শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সখীপুরে অটোচালকের লাশ উদ্ধার। কালের খবর

সখীপুরে অটোচালকের লাশ উদ্ধার। কালের খবর

 

আহমেদ সাজ, সখীপুর, কালের খবর :

টাঙ্গাইলের সখীপুর ওড়নার কাপড় দিয়ে হাত পা হাত ও মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৯অক্টোবর) আনুমানিক ১১ টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা বেলতলী এলাকায় বনের ভিতর দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে মরদেহ দেখতে পায় স্থানীয়রা।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার কালিয়া ইউনিয়নের আ:জলিল মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৮)কালমেঘা এলাকায় থেকে লাশ পাওয়া যায়। বহুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তা বলেন, সকালে স্থানীয় এক কাঠমিস্ত্রি সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।তাৎক্ষনিক থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল করেন সখীপুর থানার উপ-পরিদর্শক ফজলুল হক। ছেলেটি পরিবার জানায়, দীর্ঘদিন বিদেশ করে দেশে এসে অটো কিনে চালাত।ধারণা করা হচ্ছে, অটো ছিনতাই করার সময় বাধাঁ দিলে তাকে হত্যা করে জঙ্গলে লাশ ফেলে যায়।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।আসামি শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com