শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
দূর্গারামপুর-ভিটিঝগড়ারচর কবরস্থানের জায়গা দখলের পায়তারা। কালের খবর

দূর্গারামপুর-ভিটিঝগড়ারচর কবরস্থানের জায়গা দখলের পায়তারা। কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর : বাঞ্ছারামপুর পৌরসভার দূর্গারামপুর–ভিটিঝগড়ারচর গ্রামের একমাত্র কবরস্থানের কিছু জমি দখলের পায়তারা চলছে বলে স্থানীয় সূত্র থেকে অভিযোগ পাওয়া গেছে। ওই সূত্র থেকে জানা যায় বাঞ্ছারামপুর উপজেলার অনেক পুরোনো কবরস্থান হলো দূর্গারামপুর–ভিটিঝগড়ারচর গ্রামের কবরস্থানটি। দূর্গারামপুর গ্রামের সরকার বাড়ীর মরহুম আলাবুদ্দিন সরকার এই কবরস্থানটি প্রতিষ্ঠা করে গেছেন। পরবর্তীতে এলাকার সর্বস্তরের মানুষ কবরস্থানের উন্নয়ন ও রক্ষণাবেক্ষনে সব সময় তৎপর আছেন। সম্প্রতি একটি কুচক্র মহল প্রভাব খাঁটিয়ে নিজেদের স্বার্থে ওই কবরস্থানের বিশেষ জায়গা দখলের চেষ্টা চালালে গ্রামবাসী বাঁধা দিলে কুচক্র মহল তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা গ্রামবাসীকে মামলা হামলার ভয় ভীতি প্রদর্শন করছে। পরে গ্রামবাসী একজোট হয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ইউএনও একি মিত্র চাকমা গ্রামবাসীকে আশ্বস্ত করেন যে, কবরস্থানের জায়গাটি কোন ভাবেই কেউ দখল করতে পারবে না। ইউএনওর আশ্বাস পেয়ে গ্রামবাসী ফিরে যায়। কবরস্থানের জায়গা দখলের ঘটনাকে কেন্দ্র করে দূর্গারামপুর–ভিটিঝগড়ারচর সহ পুরো বাঞ্ছারামপুর উপজেলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com