শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
হারিয়ে যাওয়া বাঁশ শিল্পকর্ম ধরে রেখেছে কাজিপুরের নাটুয়ারপাড়া হাটের কারিগররা। কালের খবর

হারিয়ে যাওয়া বাঁশ শিল্পকর্ম ধরে রেখেছে কাজিপুরের নাটুয়ারপাড়া হাটের কারিগররা। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশের তৈরী শিল্পকর্ম ধরে রেখেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া হাটে আগত বাঁশ শিল্পকর্মের কারিগররা।

প্রযুক্তির উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা বাঙালির শত বছরের ঐতিহ্য বাঁশের তৈরী শিল্পকর্ম আজ অনেকটা বিলুপ্তির পথে থাকলেও নাটুয়ারপাড়া হাটে আগত বাঁশ শিল্পকর্মের কারিগররা বাপ দাদার ঐতিহ্য ধরে রেখে টিকিয়ে রেখেছে বাঁশ শিল্পকর্মকে।

আগের মতো বাঁশের তৈরী এসব সামগ্রীর তেমন চাহিদা ও বিকি কিনি না থাকলেও অনেকটা দায়িত্ববোধ আর বংশপরম্পরায় এসব ব্যবসা ধরে রেখেছেন কারিগররা।

বাঁশ দিয়ে তৈরী মাছ ধরার চাই, চালা, কুলা, ঝুড়ি, ঝাড়ু, মাথাল, সহ নানারকম মনোমুগ্ধকর সামগ্রী তৈরী করেই জীবন ও জীবিকা চলে এসব কারিগরদের।

বছরের একটা নির্দিষ্ট সময় বাঁশের তৈরী শিল্পকর্মের জমজমাট ব্যবসা থাকলেও প্রায় সময় বেচা কেনার তেমন ব্যস্ততা দেখা যায় না।

নানা প্রতিকূলতার মাঝেও নাটুয়ারপাড়া হাটে আগত বাঁশ শিল্পকর্মের কারিগররা প্রায় দুই তিন যুগ ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
চার থেকে পাঁচশ টাকায় বিক্রি হওয়া পন্যে একজন কারিগরের একশ টাকার মতো লাভ থাকে, আর এই একশ টাকা লাভের জন্য একজন কারিগরকে শ্রম দিতে হয় সারাটা দিন।বাঙালির ঐতিহ্য ধরে রাখতে বাঁশ শিল্পকর্মকে টিকিয়ে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন কারিগররা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com