বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পলাশবাড়ীর এম.এ রব মিয়া। কালের খবর

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন পলাশবাড়ীর এম.এ রব মিয়া। কালের খবর

 

মোঃ মশফিকুর রহমান, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক-২০২৩ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ রব মিয়া।

প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক-২০২৩ উপজেলা যাচাই-বাছাই কমিটি মঙ্গলবার (১২ অক্টোবর) এ ফলাফল ঘোষণা করেন। এতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন এম.এ রব মিয়া। তিনি এমএসসি (বিএড) পাস করার পর ২০০৩ সালে প্রথমে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি উপজেলার বরিশাল ইউপি’র আমলাগাছী গ্রামের মৃত- আব্দুল মতিন আকন্দের ছেলে। উপজেলার প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে অগ্রগামী প্রধান শিক্ষকের মধ্যে অন্যতম হলেন এম.এ রব মিয়া। তিনি প্রাথমিক শিক্ষার ক্রান্তিলগ্নে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, সজ্জিতকরণ, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, খেলাধূলার সরঞ্জাম, স্যানিটেশনসহ শিক্ষার মানোন্নয়নে অবিরাম কাজ করে চলেছেন। এরআগে তিনি ২০১৯ সালেও উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পদকে ভূষিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরজুমান আরা গুলেনুর বলেন, নির্বাচিত সকলেই প্রাথমিক শিক্ষায় দক্ষ। এ উপজেলায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যাচাই-বাছাই কমিটির মাধ্যমে তাদের এ পদকে ভূষিত করা হয়েছে।
উপজেলা যাচাই-বাছাই কমিটি তাঁকে এ পদকে মনোনীত করায় কমিটির সকল সদস্য ছাড়াও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ দো’আ এবং সহযোগিতা কামনা করেছেন তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com