রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ভাদ্র মাসে গাছে গাছে পাকা তাল। কালের খবর

ভাদ্র মাসে গাছে গাছে পাকা তাল। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : তাড়াশে ভাদ্র মাসে এবং তাল নিয়ে এমন অনেক জনপ্রিয় গান রয়েছে আমাদের। গ্রামের মুরব্বিরা বলে ভাদ্র মাসের গরমে তাল পাকে। তাই সহজেই বোঝা যায় ভাদ্র মাসের সঙ্গে তালের একটা সম্পর্ক রয়েছে। শুধু ভাদ্র মাস নয় ভাদ্র মাসের গরমের সঙ্গে এর একটা সম্পর্ক বিদ্যমান। এই ভাদ্র মাস থেকেই বাজারে উঠতে থাকে পাকা তাল। যা দিয়ে নানা রকম সুস্বাদু পিঠা বানানো হয়। কেউবা আবার তালের রস দিয়ে পায়েস তৈরি করে।

পাকা তালের মিষ্টি ঘ্রাণে মন ভরে যায়। গ্রামে-শহরে ঘরে ঘরে তালের পিঠা তৈরির ধুম পড়ে যায়। ভাদ্র মাসে তালের পিঠা না খেলে যেন একটা অপূর্ণতাই থেকেই যায়। ভাদ্রের গরমেই মূলত তাল পাকে। পিঠাপ্রেমী মানুষরা বাজার থেকে তাল কিনে পিঠা তৈরির জন্য। এ সময় প্রতিটি ছোট-বড় বাজারেই পাকা তাল পাওয়া যায়। তবে পাকা তালের রস করা অপেক্ষাকৃত কঠিন।

রস বের করে তা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হয়। তাহলে তালের বিষপানি পড়ে যায়, মুরব্বিদের ভাষ্যমতে। প্রায় চব্বিশ ঘণ্টা এই তালের রস ঝুলিয়ে রেখে তারপর রস দিয়ে পিঠা বা পায়েস তৈরি করা হয়। এ সময় মেয়েরা বাবার বাড়ি বেড়াতে আসে, বা বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে যায় মেয়ের মা-বাবা। ভাদ্র মাসে জামাইকে তালের পিঠা খাওয়ানো একটা অন্যরকম অনুভূতির বিষয় ছিল, যা গ্রামীণ সংস্কৃতির একটি অংশ।

তবে এই সংস্কৃতি বর্তমানে তেমনটা নেই বললেই চলে। বাজারে পাকা তালও কম পাওয়া যায়, কারণ গ্রীষ্মের তাপদাহে তালের শাঁস বিক্রি করে ফেলে। তাই অনেক গাছ হয়ে পড়ে তালশূন্য। যা হোক এই ভাদ্রের তালের পিঠার আমেজ চলতে থাকুক বাংলার ঘরে ঘরে। আমাদের নতুন প্রজন্ম এ সংস্কৃতির সঙ্গে পরিচিত হোক। বেঁচে থাকুক আমাদের সংস্কৃতি। ঘরে ঘরে তাল দিয়ে পিঠাণ্ডপায়েস তৈরির ধুম পড়ুক আবারও।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com