শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মৌলভীবাজার জজ কোর্টে প্রাঙ্গনে জামিন প্রাপ্ত আসামীসহ আইনজীবির উপর সন্ত্রাসী হামলা গ্রেফতার ২ : কালের খবর

মৌলভীবাজার জজ কোর্টে প্রাঙ্গনে জামিন প্রাপ্ত আসামীসহ আইনজীবির উপর সন্ত্রাসী হামলা গ্রেফতার ২ : কালের খবর

 

স্টাফ রিপোর্টার, কালের খবর :

মৌলভীবাজার জজ কোর্টের বারিন্দায় সন্ত্রাসী হামলায় কাকিবাজার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আহত। মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জজ কোর্ট প্রাঙ্গনের জামিনে থাকা মনছুর আহমেদ সহ তার নিযুক্ত এডভোকেটের উপর হামলা চালায় বাদী পক্ষের ১০/১২ জন সন্ত্রাসী। পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েল ও আশরাফুল আলম লিংকন নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে। একটি মামলায় মনসুর আহমেদ হাইকোর্ট থেকে জামিন নিয়ে নির্দিষ্ট তারিখে জজ কোর্ট হাজিরা দিতে আসলে তাদের উপর এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, মনসুর আহমেদের নিকট বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে লিংকন, আমতৈল ইউনিয়নের বারহাল গ্রামের জুয়েল মিয়া,ফয়সল মিয়া,কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের নজরুল ইসলাম, মস্তরী মিয়া ও লিংকন মিয়া। তাদের চাহিত টাকা দিতে না পারায় তারা মনসুর আহমেদের উপর মিথ্যা মামলা করে। এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিলে তারা ক্ষিপ্ত হয়। পরবর্তীতে তারা মামলার নির্দিষ্ট তারিথে মনসুর আহমেদ হাজিরা দিতে এলে তার উপর হামলা চালায়। উপস্থিত কোর্ট পুলিশ এসময় জুয়েল মিয়া ও লিংকন মিয়া নামে দুই জনকে গ্রেফতার করে। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে, তিনি জানান বিস্তারিত কোর্ট ইন্সপেক্টর ইউনুস বিস্তারিত বলতে পারবেন। কোর্ট ইন্সপেক্টর ইউনুসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, কোর্ট এলাকায় হামলা চালালে আমরা সাথে সাথে ব্যবস্থায় গ্রহণ করে দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। এব্যাপারে মোলভীবাজার মডেল থানায় মামলা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com