শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
জালিয়াত চক্রদের বিচারের দাবিতে মানববন্ধন নাচলে

জালিয়াত চক্রদের বিচারের দাবিতে মানববন্ধন নাচলে

জালিয়াত চক্রদের বিচারের দাবিতে মানববন্ধন নাচলে

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ১ নং সরকারি খাস খতিয়ান ভুক্ত পুকুর ও সমবায় কর্তৃক নিবন্ধনকৃত সমিতির তিন জালিয়াতি চক্রোদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় নাচোল উপজেলার বাস স্টান্ড মোড়ে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাচোল উপজেলার সর্বস্তরের জনগণ কয়েকটি ব্যানারে জালিয়াতির তিন চক্রের ছবি দিয়ে মানববন্ধন পালন করেন।

নাচোল উপজেলার বিভিন্ন জায়গার ভুক্তভোগীরা মানববন্ধনে তিন চক্রদের নাম উল্লেখ করে ব্যানারে বাস স্ট্যান্ড মোড়ে
সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় ভুক্তভোগীরা তাদের তিন চক্রোদের কয়েক দফা দাবি তুলে ধরে অবিলম্বে তা বাস্তবায়নে সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। তিন চক্ররা হচ্ছেন জালিয়াতির প্রধান নাচোল পৌর কাউন্সিলর আকবর হোসেন, দুর্নীতিবাজ অফিসার মোস্তাফিজুর রহমান (মিঠন) ও জালিয়াতি চক্রের মাস্টার মাইল মোখলেসুর রহমান (মনির), মানববন্ধনে জানা গেছে জালিয়াতির তিন চক্র আপন তিন ভাই। তারা হলেন নাচোল উপজেলার হামেদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মানববন্ধনে ভুক্তভোগী জাহাঙ্গীর মেম্বার, (আশ্রয়ন প্রকল্পের) আনারুল ইসলাম, আশ্রয়ন প্রকল্পের জোসনা মারডি, সাব্বির, মিঠন, রিতা, হামেদপুর গ্রামের আকতার আলি সহ অনেকেই। তারা মানববন্ধনে তিন চক্রোদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেন। উপজেলার আম জায়ন গ্রামে আশ্রয়ন প্রকল্পের ৭৫ টি পরিবারের পুকুর জোর করে দখল নিয়ে খাচ্ছে জালিয়াতির প্রধান আকবর হোসেন এবং পুকুরে নামলে বিভিন্ন প্রকারের হুমকি দেন আকবর এবং বেশি বাড়াবাড়ি করলে রেপ কেসে ফাসিয়ে দেবো। এবং তিন চক্রের সদস্য বিভিন্ন মামলা দিয়ে মিথ্যা হয়রানি করাচ্ছে ভুক্তভোগীদের।
এ সময় মানববন্ধনে প্রায় আট শতাধিক জনগণ উপস্থিত ছিলেন এবং ভুক্তভোগীদের দাবি আদায় না হলে আগামীতে লাগাতার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
তাংঃ ২৮/০৮/২০২৩
মোবাইলঃ ০১৭১৩৭৮৫১৮৫

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com