শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
নবীনগরে কাউন্সিলরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। কালের খবর

নবীনগরে কাউন্সিলরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। কালের খবর

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া).প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল শনিবার (২৬/০৮) সামাজিক যোগাযোগ মাধ্যমে মামলা কপিটি ভাইরাল হয়। উপজেলার আলমনগর গ্রামের সমাজসেবিকা নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন পুতুল গত ৩০ জুলাই চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইন এর ২৫(৩)/২৬(৩)/২৯(২)/৩১/৩৫ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় আরো ৩জনকে আসামী করা হয়েছে। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সাইবার ট্রাইব্যুনাল আদালতের বাদীর উকিল স্বরুপ কান্তি নাথ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়,পৌর এলাকার আলমনগর গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার স্ত্রী কাইন্সিলর নিলুফা ইয়াসমিনের সাথে একই গ্রামে নসু মিয়ার মেয়ে সাবিনা ইয়াসমিন পুতুল এর সামাজিক বিরোধ চলে আসছিল। তারই জের ধরে বিভিন্ন সময় নিলুূফা পুতুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মধ্যম ফেইসবুকে মিথ্যা,কুৎসিত,অশ্লীল ও মানহানিকর তথ্য সম্বলিত বক্তব্য প্রকাশ ও প্রচার করে।

এ ব্যাপারে মামলার বাদী সাবিনা ইয়াসমিন পুতুল বলেন, আমি উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য এবং সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে জড়িত। আমার সামাজিক ও রাজনৈতিক জনপ্রিয়তার কারনের শুভাকাঙ্খীদের সমর্থন ও ভালবাসায় আসন্ন কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছাপোষন করায় ইশান্বিত হয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ,কুৎসিত,অশ্লীল ও মানহানীকর বক্তব্য ছড়াচ্ছে।
এ ব্যাপারে কাউন্সিলর নিলুফা ইয়াসমিন বলেন, ডিজিটাল নিরাপত্তার আইন মামলা’র বিষয়ে আমি অবগত নই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com