বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ। কালের খবর

ডেঙ্গুর উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ )  প্রতিনিধি, কালের খবর : ডেঙ্গুতে বেড়েই চলেছে মৃত্যর সংখ্যা। হাসপাতালে ক্রমেই বাড়ছে রোগী। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা না নিলে, রক্তের জলীয় বাষ্প লিকেজ হয়ে, শক সিন্ড্রোমে ঘটতে পারে মৃত্যু। এজন্য উপসর্গ দেখা দিলেই, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্লাটিলেট কমলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রক্তচাপ কমাটাই বেশি ঝুকিপূর্ণ বলেও জানান তারা।

তাড়াশ সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই আসছে নতুন রোগী। শরীর ও মাথা ব্যাথা, পেট ব্যাথা, বমিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তারা।

বেশীর ভাগ রোগী এসেছে তাড়াশ, মহেশরৌহালী, ও বিভিন্ন এলাকা থেকে। উপজেলার এসব এলাকায় ডেঙ্গু আক্রান্তের মাত্রা বেশী। রোগী ও তাদের স্বজনরা, মশা নিয়ন্ত্রনে সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার জন‍্য সাধারণ জনগণ বলেন।

সিরাজগঞ্জ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: ফজলুল করিম বলেন, রক্তের প্লাটিলেট কমে গেলেও ভয়ের কিছু নেই। বরং রক্তচাপ কমে যাওয়াটাই সবচেয়ে ভয়ংকর উপসর্গ।

উপসর্গ দেখা দিলেই, ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেয়ার পাশাপাশি তরল ও পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দেন তিনি।

চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক খাওয়া থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন ডা: ফজলুল করিম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com