শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাটের মামলায় একজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাটের মামলায় একজন গ্রেপ্তার

নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও লুটপাটের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (২৩ জুলাই) সকালে আসামিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠায় পুলিশ। প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। এজাহারের বলা হয়েছে, উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ও বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুসের বাড়িতে গত ২০ জুলাই দুপুরে প্রতিবেশী আবুল হোসেনের নেতৃত্বে সশস্ত্র লোকজন হামলা ও লুটপাট চালায়। সেসময় হামলাকারীরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। পরে এ বিষয়ে আবদুল কুদ্দুস চারজনের নামে থানায় লিখিত অভিযোগ দেন। = তবে অভিযুক্ত আবুল হোসেন বলেন, ‘যে বাড়িতে ভাঙচুর হয়েছে, সেই বাড়ির জায়গার মালিক আমি। কুদ্দুস আমার জায়গায় জোর করে রাতের আঁধারে দেয়াল নির্মাণ করে ঘর তোলার চেষ্টা করেছিল। তাই আমি সেগুলো ভাঙচুর করে ফেলে দিয়েছি।’ লুটপাটের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, ওই জায়গা নিয়ে আদালতে দুপক্ষেরই মামলা চলমান আছে। ওসি মাহাবুব আলম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধার অভিযোগটি শনিবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রধান আসামির ছেলে এজাহারভুক্ত মেরাজুলকে সকালে বাড়ি থেকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com