বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কিশোরগঞ্জে জেলা সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক তুষার। কালের খবর

কিশোরগঞ্জে জেলা সাংবাদিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক তুষার। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া, ব্যূরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জে জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।শনিবার ২২ জুলাই-২৩ ইং সকালে শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আহব্বায়ক আহমেদ ফরিদের সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফুল ইসলাম তুষারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক লেখক,গবেষক মু আ: লতিফ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী বাছির উদ্দিন রিপন।এ সময় উক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফ আলী,আব্দুর রউফ ভূইয়া,সাদেক আহমেদ,লায়ন জাহাঙ্গীর আলম,রাজিবুল হক সিদ্দিকী,মাহবুব আলম,ইমরান হোসেন,হুমায়ুন রশিদ ভূইয়া জুয়েল,মোহাম্মদ রুবেল,আতাউর হাসান দিনার,আশরাফুল ইসলাম রাজন
,শাখাওয়াত হোসেন আকাশ,সানজিদ হক
,আব্দুল জলিল,আব্দুর রহমান,মো: নিলয়
মো:রাসেল,আবু সুফিয়ান রাজু,আল আমিন,রিফাত ইসলাম,দেলোয়ার হোসেন নানক প্রমুখ।পরে সভার ২য় অধিবেশনে আহমাদ ফরিদকে সভাপতি ও আশরাফুল ইসলাম তুষারকে সাধারণ সম্পাদক,মুশফিকুর রহমান,তারেক মিনহাজ কোরাইশি ছোটন,আশরাফ আলী,মামুন উজ্জ্বল,আব্দুর রউফ ভূইয়া,বিজয় কর রতন,জাবেদ ইকবাল,নূর আজিজ আহমেদ খান বাবুকে সহ-সভাপতি পদে, রাজিবুল হক সিদ্দিকী রকি ও শাখাওয়াত হোসেন আকাশকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে,রায়হান জামানকে সাংগঠনিক সম্পাদক পদে,মাহবুব আলমকে কোষাধ্যক্ষ পদে, ইমরান হোসেনকে দপ্তর সম্পাদক পদে,মোহাম্মদ রুবেলকে প্রচার সম্পাদক পদে পদায়ন করে ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের প্রথম সাধারণ সভায় উপস্থিত সন্মানিত সকল সাংবাদিকগন কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় সভায় বক্তারা সাংবাদিকদের সাহসিকতার সাথে যথা সময়ে সঠিক তথ্য তুলে ধরার আহবান জানান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com