শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কমলগঞ্জে ৪৫ বছর বয়সী মোটরসাইকেলের ধাক্কায় নিহত। কালের খবর

কমলগঞ্জে ৪৫ বছর বয়সী মোটরসাইকেলের ধাক্কায় নিহত। কালের খবর

 

আব্দুল হামিদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি, কালের খবর  : মৌলভীবাজারের কমলগঞ্জ সড়কের শমশেরনগরের বড়চেগ গ্রামে শনিবার সকাল পৌনে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো ৪৫ বছর বয়সী সালামত মিয়া বড়চেগ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের একটি ভ্যারাইটিজ ষ্টোর নামে একটি দোকানের মালিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার সকাল পৌনে ৯টার দিকে সালামত মিয়া তার ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে দোকানে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকঞ্জি বলেন, ‘মোটরসাইকেল জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। চালককে দ্রুত আটক করা হবে। দুর্ঘটনার পর স্থানীয়রা রাস্তা অবরোধ করে রাখে । পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com