বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গর্তে থাকা বিএনপি কোনোদিন ক্ষমতায় আসবে না : কৃষিমন্ত্রী। কালের খবর

গর্তে থাকা বিএনপি কোনোদিন ক্ষমতায় আসবে না : কৃষিমন্ত্রী। কালের খবর

 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর : বিএনপি নিজেদের কবর খুঁড়ে নিজেরাই গর্তে ঢুকে আছে এমন মন্তব্য করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি যতই দফা দিক কোনো দফা কাজে আসবে না। বিএনপি নিজেরা কবর খুঁড়ে গর্তে ঢুকে আছে, আর কোনোদিন বের হতে পারবে না। ফলে হাজারো আন্দোলন করে তারা সফল হবে না।’

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি আমবাগান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিসার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন বানচালকারীদের আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবেলা করবে। কেউ যদি সহিংসতা করে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করবে।
জামায়াত প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, ‘জামায়াত ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত যে সহিংসতা করেছে, ভবিষ্যতে করলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে।’
কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আমকে শিল্প হিসেবে গড়ে তুলতে। আম যেন সারাদেশে উৎপাদন হয় এবং খুব সহজেই বিদেশে রফতানি করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সভায় আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ সদস্য মো.আব্দুল ওদুদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসসহ কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com