বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
তাড়াশে ‘মাদক কারবারীদের বিরুদ্ধে রির্পোট করায় হামলার শিকার সাংবাদিক সালাম। কালের খবর

তাড়াশে ‘মাদক কারবারীদের বিরুদ্ধে রির্পোট করায় হামলার শিকার সাংবাদিক সালাম। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর  : সিরাজগঞ্জে তাড়াশে ‘আমাদের বড়াল স্থানীয় পত্রিকায় ‘মাদক কারবারীদের বিরুদ্ধে রির্পোট করায় হামলার শিকার সাংবাদিক সালাম।

জানা যায়, সিরাজগঞ্জে তাড়াশে ‘আমাদের বড়াল স্থানীয় পত্রিকার’ ষ্টাফ রিপোর্টার আব্দুস সালাম মারপীটের শিকার হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বারোয়ারী বটতলায় মাদক ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হন সাংবাদিক সালাম। থানায় এ ঘটনায় অভিযোগ দিলে হত্যা করা হবে বলেও হুমকি দেয় মাদক কারবারীরা। এদিকে, বারোয়ারি বটতলা ও শোলাপাড়া নিবাসি শুভ, পটল স্যানাল, তুষার ও অজ্ঞাত ৫জনসহ আটজনকে আসামী করে সাংবাদিক সালাম রাতেই তাড়াশ থানায় মামলা করেন। মামলা হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত আসামীদের কেউই গ্রেপ্তার হয়নি।

সাংবাদিক সালাম জানান, ‘শুভ, পটল স্যানাল ও তুষারসহ বেশ ক’জন মাদক ব্যবসায়ীর কারনে উঠতী বয়সের যুবকগন মাদক আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। সম্প্রতি মাদক কারাবার নিয়ে

রির্পোট করায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের কজন ধরাও পড়ে। এরপর তারা আমার প্রতি ক্ষুব্ধ হন। পেশাগত দায়িত্ব পালন শেষে শুক্রবার বিকেলে বাড়ি ফেরার পথে তারা আমাকে মারধোর করে। মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে আমি স্থানীয়ভাবে চিকিৎসা নেই।’ তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে সাংবাদিক সালামকে উদ্ধার করা হয়। হামলাকারী কজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন সাংবাদিক সালাম। হামলাকারীরা পালিয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।’তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস বলেন, ‘মারপীটের ঘটনা শুনেছি। সালামকে
কারা মেরেছে বা কি নিয়ে ঘটনা তা পরিস্কার হয়নি। তবে, পুলিশ বিষয়টির তদন্ত করছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com