বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। কালের খবর

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। কালের খবর

 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগাঁও এলাকায় ৭ বছরের মেয়ে শিশুকে একই এলাকার মদুল আলী কতৃক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত ২৮ জুন ২০২৩ বুধবার ৭ বছরের সেই নির্যাতিত মেয়ে শিশু ও ৩ বছরের ছেলে শিশু মদুলের বাড়িতে আমড়া কুড়াতে গেলে মদুল মেয়ে শিশুটিকে জোর পূর্বক ঘরে নিয়ে যায় আর সেই খান থেকে ৩ বছরের শিশু পালিয়ে যায়। পরবর্তীতে বাড়িতে গিয়ে মেয়ে শিশুটি মাকে সব কিছু বললে মা সাথে সাথেই মদুলের কাছে যায় এবং বিষয় টি জানতে চাইলে মদুল মেয়ের মা ও মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়, বিষয়টি গ্রামের লোকজন জানাজানি হলে মদুল তার দলবল নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালাই এবং থানায় ও হাসপাতালে গেলে প্রাণ নাসের হুমকি দেয়, বিষয় টি ধামাচাপা দিতে গত ৪/৭/২০২৩ এলাকার মেম্বার ও মড়ল মাতব্বরদের নিয়ে মদুল জোর পূর্বক রফাদফা করার চেষ্টা করলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠেন এবং শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন, বিষয়টি জানতে পেরে পুলিশ তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে অভিযুক্ত মদুলকে আটক করে থানায় নিয়ে যায়।
এই ব‍্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ বলেন অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com