শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালত কর্তৃক ০৮ টি যানবাহনকে অর্থদণ্ডে দণ্ডিত। কালের খবর

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালত কর্তৃক ০৮ টি যানবাহনকে অর্থদণ্ডে দণ্ডিত। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর :  কিশোরগঞ্জে “শব্দদূষণ নিয়ন্ত্রণে বুধবার ২১ জুন সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প” এর আওতায় পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘনের দায়ে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বড়পুল মোড় এলাকায় এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ উবায়দুর রহমান সাহেল।

উক্ত মোবাইল কোর্টে ০৮ (আট) টি যানবাহনকে মোট ৯,০০০/- (নয় হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব রুবাইয়াত তাহরীম সৌরভ। মোবাইল কোর্টে আইন শৃংখলা রক্ষায় আনসার সদস্যগণ সহযোগিতা করেন। এ সময় শব্দ দূষণ রোধকল্পে উক্ত এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com