শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। কালের খবর

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : সংবাদ প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জুন) সকালে কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর উদ্যোগে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলানিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম খাইরুল,
জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সহ-সভাপতি আব্দুর রউফ ভূইয়া,সহ-সভাপতি মামুন উজ্জ্বল,যুগ্ন সাধারণ সম্পাদক রাজেবুল হক সিদ্দিকী রকি,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল,কোষাধ্যক্ষ মাহবুব আলম,প্রচার সম্পাদক ইমরান হোসেন,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আতাউল হাসান দিনার,পাঠাগার ও পুস্তক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজন,দৈনিক আমার সংবাদের করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি মো:আব্দুল জলিল,হোসেনপুরের সাংবাদিক আবু সুফিয়ান রাজু,বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকান্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।

হামলা-মামলাতেও সত্য প্রকাশ থামানো যায়নি বলেই খুন হতে হয়েছে এ সাংবাদিক বন্ধুকে। এই হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের শাস্তির দাবি জানান বক্তারা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com