বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগর উপজেলা প্রেসক্লাবে পিআইবি’র পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর

মুরাদনগর উপজেলা প্রেসক্লাবে পিআইবি’র পরিচালক (প্রশাসন) জাকির হোসেনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর

 

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন শুক্রবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিদের সাথে এক মতবিনিময় সভা করেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান রনি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল আলম শাহেদ, সহ-সভাপতি অধ্যাপক মমিনুল ইসলাম মোল্লা, সাংবাদিক এন এ মুরাদ, শামীম আহম্মেদ, জাকির হোসেন, মোঃ আক্তার হোসেন ভূইয়া, এম ফয়জুল ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ। মতবিনিময় শেষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনকে ফুল দিয়ে বরণ করেন উপস্থিত সাংবাদিকরা।
মতবিনিময়কালে মো. জাকির হোসেন বলেন, নিজেকে যুগোপযোগী ও শানীত করতে প্রশিক্ষণের বিকল্প নেই। পাশাপাশি প্রচুর পড়াশোনা করলে নতুন নতুন শব্দ লব্ধ করে শৃজনশীল লিখনী উপহার দেওয়া সম্ভব। সাংবাদিকতার জায়গা থেকে দু’টি বিষয়কে আরো প্রসারিত করা যায়। যেমন- সরকারের সমৃদ্ধকে প্রচারের মাধ্যমে অন্যদেরকে উদ্বুদ্ধ করা। অপরটি হচ্ছে, অসুবিধাগ্রস্ত মানুষের দূর্ভোগ-দূর্দশা তুলে ধরা।
তিনি আরো বলেন, অপসংবাদিকতা করে এ পেশায় বেশীদিন টিকে থাকা সম্ভব নয়। কারণ এ পেশাটা মফস্বলে ঘরে খেয়ে বনের মুষ তাড়ানোর মতো! হলুদ সাংবাদিকতা দিয়ে রাষ্ট্রের চতুর্থ স্তম্ব যেন কুলষিত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি ফেসবুকে বিভিন্ন অপপ্রচার রোধ করতে ‘ফেইক চেক’ প্রশিক্ষণের গুরত্বপূর্ন দিকগুলো তুলে ধরেন। এছাড়াও তিনি পিআইবি কর্তৃক বিভিন্ন বিষয়ের উপর যুগোপযোগি প্রশিক্ষনের ধাপ সম্পর্কে সকলকে অবহিত করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com