শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কেজি গাঁজাসহ আটক ২। কালের খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কেজি গাঁজাসহ আটক ২। কালের খবর

 

কালের খবর ডেস্ক :

নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইব্রাহিম।

এর আগে বৃহস্পতিবার (৮ জুন) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফেনী সদরের পলেশ্বর এলাকার মো. মিন্টুর ছেলে মো. শিপন
(২০) এবং একই থানার সুলতানপুর এলাকার আনোয়ার মিয়ার ছেলে মো. মিলন (২০)।

এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. ইব্রাহিম জানান, গাজীপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও নারায়ণগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার
আব্দুল কাদের জিলানী দিক নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আটকদের হাতে থাকা ৩টি ব্যাগের ভিতর রক্ষিত মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com