বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগর উপজেলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট ৩ সাংবাদিক আহত। কালের খবর

মুরাদনগর উপজেলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট ৩ সাংবাদিক আহত। কালের খবর

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : 
কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৩ সাংবাদিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সাংবাদিকরা হলেন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের আজিজুর রহমান রনি, দৈনিক ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলাম ও দৈনিক ভোরের সূর্যোদয়ের শামীম আহম্মেদ।
জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকালেও মুরাদনগর উপজেলা প্রেসক্লাবে বসে সাংবাদিকরা কাজ করছিল। আনুমানিক পৌনে ৬টার দিকে মুরাদনগর (কলেজপাড়া) গ্রামের মৃত মনিরুল হকের ছেলে সন্ত্রাসী মাহবুব আলম আরিফের নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র, হকিস্টিক, রামদা, কিরিচ ও লাঠিসোটা নিয়ে উপজেলা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিক শামীম আহম্মেদ ও এম ফয়জুল ইসলামের উপর অতর্কিতে হামলা চালায়। এ সময় আহত সাংবাদিকরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সন্ত্রাসীরা জরুরী বিভাগে গিয়ে পূনরায় হামলা করে। তখন ওখানে উপস্থিত সাংবাদিক আজিজুর রহমান রনিকে টেনে হিছড়ে হাসপাতাল থেকে বাহিরে নিয়ে অতর্কিতে হামলা চালালে তিনিও গুরতর আহত হন। বিষয়টি ছড়িয়ে পড়লে সর্বমহলে তোলপাড় চলছে।
কুমেক হাসপাতালে চিকিৎসাধিন আহত সাংবাদিক আজিজুর রহমান রনি বলেন, ঘটনাটি তাৎক্ষনিক থানার ওসিকে ফোন দিলেও তিনি কোন প্রকার কর্নপাত করেনি। তিনি যথাসময়ে পুলিশ পাঠালে এ ঘটনা ঘটতো না। এ ঘটনার পর থেকে সাংবাদিকদের মধ্যে আতংক ও উৎকন্ঠা বিরাজ করছে। সন্ত্রাসীরা যে কোন মুহুর্তে আবারো সাংবাদিকদের উপর আক্রমন করে বঢ় ধরণের ক্ষতি করতে পারে। ঘটনার পরপরই হামলার নেতৃত্বদানকারী সন্ত্রাসী মাহবুব আলম আরিফ পরিকল্পিত ভাবে নিজেই বাদী হয়ে আহত ৩ সাংবাদিকসহ মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের মৃত কামাল ড্রাইভারের ছেলে আবুল খায়েরের নির্দেশে এ ন্যাক্কারজনক এ হামলার ঘটনা ঘটে। এ সম্পর্কে আল্লাহু চত্তর ও স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করলেই প্রকৃত হামলা কারীদের চিহ্নিত করা যাবে। সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালিয়েও ক্ষান্ত হয়নি। তারা প্রেসক্লাবের কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর করে এবং সাংবাদিক ফয়সালের পকেট থেকে টাকা ছিনিয়ে নেয়। বর্তমানে অনেক সাংবাদিককে মুরাদনগর ছাড়া করতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। সাংবাদিকদের জান-মালের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com