শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কিশোরগঞ্জে জমি লিখে দিতে অস্বীকৃতি করায় পিতা, মাতাকে ছেলেদের জুতার বারি, বাড়িঘর ভাংচুর। কালের খবর

কিশোরগঞ্জে জমি লিখে দিতে অস্বীকৃতি করায় পিতা, মাতাকে ছেলেদের জুতার বারি, বাড়িঘর ভাংচুর। কালের খবর

 

আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনীরচর এলাকায় জমি লিখে দিতে অস্বীকৃতি করায় বাবা ও মাকে ৩ ছেলের চাপ,জমি লিখে না দেয়ায় বাড়িঘর ভাংচুর ও বোনদের কুপিয়া জখম করেছে ৩ ভাই।

বৃহস্পতিবার দুপুরে কর্শাকড়িয়াল ইউনিয়নের চিকনীরচর এলাকায় এই ঘটনা ঘটেছে।
ঘটনার সুত্রে জানা যায়,৭৫ বছরের বৃদ্ধ আ:কাদিরের চার ছেলে চার মেয়ে।এর মধ্যে ৩ ছেলে নূর মোহাম্মদ,তাজুল ইসলাম,জালাল মিয়া দীর্ঘদিন তাকে জায়গা লিখে দেয়ার জন্য চাপ ও হুমকি প্রদান করে আসছিল।এতে পিতা আ:কাদির রাজি না হওয়ায় ছেলেরা তাকে চর থাপ্পর ও জুতা পিটা করেছে। গত ১১ মে বৃহস্পতিবার দুপুরে ৩ ছেলে আরো কয়েকজন উচ্ছৃঙ্খল প্রতিবেশি লোকদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পিতা আ:কাদিরের উপর অতর্কিত হামলা করে।তখন আ:কাদিরের বড় মেয়ে সুফিয়া আক্তার পিতাকে বাচানোর জন্য চেষ্টা করলে আ:কাদিরের ছেলে নূর মোহাম্মদ তার আপন বোনের উপর ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
এমন সময় আ:কাদিরের স্ত্রী জুমেলা খাতুন তার ৭৫ বয়সের বৃদ্ধ স্বামীকে আঘাতের হাত থেকে বাঁচতে আসলে তাকে ও ছেলেরা আঘাত করে।এ সময় ছেলেরা বাড়িঘর ভাংচুর ও টাকা পয়সা লুটপাট করে।পিতা মাতা ও বোনদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে আ:কাদিরের স্ত্রী জুমেলা খাতুন ও তার মেয়ে সুফিয়া আক্তারকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে।এ ঘটনায় আ:কাদির তার ৩ ছেলে ও প্রতিবেশি ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে কিশোরগঞ্জ মডেল থানায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ বলেন,
লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com