বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শিবগঞ্জে নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। কালের খবর

শিবগঞ্জে নৌকা মার্কার ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। কালের খবর

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর :

উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শ্যামপু ইউনিয়নের চামা বাজার, উমরপুর, হাদিনগর, গোপালনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নৌকা মার্কায় ভোট চেয়েছেন। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী প্রজন্ম আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদেরকে ডিজিটাল যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মার্ট গভার্নমেন্টের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গণসংযোগ কালে এ সময় উপস্থিত ছিলেন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক আহমেদ, সমাজসেবক আল-মামুন ও শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com