বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
তাড়াশে সকল জাতের ধান কাটা শুরু, ফলন ও দামে কৃষকের মুখে হাসি। কালের খবর

তাড়াশে সকল জাতের ধান কাটা শুরু, ফলন ও দামে কৃষকের মুখে হাসি। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর, : শস্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জের তাড়াশে সকল জাতের ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। ধানের বাম্পার ফলনে এবং ভালো দাম পেয়ে কৃষকরা বেজায় খুশি। বর্তমানে বাজারে ধানের দাম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে তাড়াশ বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ২২হাজার ৩৬০হেক্টর। আর চাষ হয়েছে হয়েছে ২২ হাজার ৪৪৮ হেক্টর জমিতে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন মাঠে নতুন ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। আবার বিভিন্ন হাট-বাজারে ক্রয়-বিক্রয় শুরু হয়েছে।

তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী নওগাঁর হাট বারুহাস, রানীরহাট, তালম, দেশীগ্রাম, কাটাগাড়ীসহ বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে জানা যায়, চলতি সপ্তাহে বিভিন্ন হাট-বাজারে নতুন কাঁচা ধান ব্রি-৯০, প্রতি মণ ২ হাজার ২ হাজার ৫শত টাকা, সুবললতা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা, ব্রি-৮৯ জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৬শ, টাকা, ব্রি-২৮ জাতের ধান ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা মন বিক্রি হচ্ছে। তবে নতুন আমন ধান কাটা শুরু হলেও হাট-বাজারগুলোতে চালের বাজারে এর প্রভাব নেই।

উপজেলার নওগাঁ ইউনিয়নের মহেশরৌহালী গ্রামের রবিউল করিম জানান, এ বছর আমাদের এখানে ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে আগাম জাতে ধান কাটা শুরু করেছি। অন্য বছরের তুলনায় এবারে ধানের ফলন বেশি হওয়ায় আমরা সুখের মুখ দেখছি। হাট-বাজারে ধানে দামও ভালো। এবার ধান বিক্রি করে শুধু খরচই না, বেশ লাভও হচ্ছে। এছাড়া খড়ের দামও অনেক। খড় বিক্রি করেও লাভবান হচ্ছি।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, ধানের বাম্পর ফলন ও ভলো দাম পেয়ে কৃষকরা খুশি। আবহাওয়া অনুকুলে থাকলে আগামী ২/৩ সপ্তাহের মধ্যে কৃষকেরা আগাম জাতের ধান কেটে ঘরে তুলতে পারবেন। আমাদের কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com