রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বাঘারপাড়ায় তীব্র খরতাপ ও গরম আবহাওয়ার কারণে লিচুর ব্যাপক ক্ষতি হতাশাগ্রস্থ বাগান মালিক এবং ব্যাবসায়ীরা। কালের খবর

বাঘারপাড়ায় তীব্র খরতাপ ও গরম আবহাওয়ার কারণে লিচুর ব্যাপক ক্ষতি হতাশাগ্রস্থ বাগান মালিক এবং ব্যাবসায়ীরা। কালের খবর

সাঈদ ইবনে হানিফ, কালের খবর : একদিকে তীব্র খরতাপ অন্যদিকে অসহনীয় গরম আবহাওয়া, লিচু জাতীয় ফল ও ফসলের জন্য দুটোই মারাত্মক ক্ষতিকর। এবছর যশোরের বাঘারপাড়া উপজেলাসহ আশপাশের অঞ্চল গুলোতে লিচুর গুটি আসার পর থেকে তীব্র খরতাপ ও গরম আবহাওয়ার কারণে একপ্রকার চিন্তিত ছিল বাগানের মালিক সহ লিচু ব্যাবসায়ীগন। গরমে লিচুর যাতে ক্ষতি না হয় এজন্য চেষ্টার কোন ক্রুটি ছিল না তাদের। এজন্য শুরু থেকেই তারা কীটনাশক ব্যাবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে নিয়মিত পরামর্শ নিয়ে লিচু বাগানের পরিচর্যা করে গেছেন। তবুও তাদের শেষ রক্ষা হয়নি। লিচু বাগানের জন্য বিক্ষ্যাত উপজেলার ঘোষনগর, জামালপুর, বাগডাঙ্গা, রাধানগর, খলিলপুর মাহমুদপুর, আয়াপুর দরাজহাট গ্রামের বেশিরভাগ লিচু বাগানে খোঁজ দেখা গেছে, প্রতিটি ছড়ার বেশিরভাগ লিচুতে স্পট পড়েছে বা একপাশে কালো রং ধারণ করছে। লিচু বাগানের মালিক ও ব্যাবসায়ী হযরত আলি, বাবুলগাজি, জয়নাল, তরুণ দেবনাথ সহ বেশ কয়েক জনের সাথে বললে তারা জানায়, কিছু দিন আগের খরা ও গরম আবহাওয়ার কারণে তাদের বাগানের চরম ক্ষতি হয়েছে । অনেক গাছের লিচু পুড়ে গেছে ঝরে গেছে । তারা বলেন, গতবছরের তুলনায় এবছর লিচুর ফলন অনেক কম। তবুও দুর্যোগ পূর্ণ আবহাওয়া না হলে মোটামুটি ফলন পাওয়ার আশা ছিল। জানা গেছে, প্রতি বছর লিচুর বোল আসার পর বাগান মালিকদের নিকট থেকে এলাকার অনেক ব্যাবসায়ী লিচু বাগান ক্রয়ের পর তা পরিচর্যা করে লিচু উৎপাদন করে থাকে । দুর্যোগ পুর্ণ আবহাওয়া দেখা দিলে তারা আর্থিক ভাবে চরম ক্ষতির মধ্যে পড়ে যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com