শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ায় নকল কসমেটিকস তৈরির অপরাধে দেড়লাখ টাকা জরিমানা। কালের খবর

কুষ্টিয়ায় নকল কসমেটিকস তৈরির অপরাধে দেড়লাখ টাকা জরিমানা। কালের খবর

 

মোঃ ইসমাইল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :  কুষ্টিয়ায় নকল কসমেটিকস তৈরির অপরাধে ইলিয়াস শাহ নামে এক ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি লক্ষাধিক টাকার ভেজাল কসমেটিকস ধ্বংস করা হয়।

বুধবার দুপুরে র‍্যাব-১২ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় হতে যৌথভাবে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

যৌথভাবে এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল
এবং র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের আড়ুয়াপাড়া আব্দুল জব্বার সড়কে মেসার্স চাঁদের পরী প্রোডাক্টসে গিয়ে দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল ও অনুমোদনহীন উৎপাদন ও বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ পাকিস্তানের গৌরি স্কিন ক্রিমের নকল করা হচ্ছে। মেসার্স চাঁদের পরী প্রোডাক্টসের সত্ত্বাধিকারী জনাব ইলিয়াস শাহ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি লক্ষাধিক টাকার ভেজাল কসমেটিকস ধ্বংস করা হয়।

জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সার্বিক সহযোগিতা করেন কুষ্টিয়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরীন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com