শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা।কালের খবর

শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা।কালের খবর

 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদোয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মর্দানা মহল্লার মাইনুল মাষ্টারের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, সন্ধ্যার পরে গুরতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত আটটার দিকে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির মাথায় বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ। তবে মাথায় প্রচন্ড আঘাতের কারণে রক্তশূন্য হয়ে মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে ১৩ এপ্রিল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড় এলাকায় আলম হোসেন (৫০) নামে স্থানীয় এক ইউপি সদস্যকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরদিন ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com