বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার বিতরণ। কালের খবর

শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার বিতরণ। কালের খবর

বক্তব্য রাখছেন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব মো: কামরুল হাসান রিপন-ছবি : কালের খবর।

এম আই ফারুক আহমেদ, কালের খবর :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব মো: কামরুল হাসান রিপনের উদ্যোগে গরিব দুঃখী ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮এপ্রিল) ৬৪ নং ওয়ার্ডের মান্নান স্কুল এন্ড কলেজ মাঠ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১০০০ পরিবারের মাঝে এই ঈদ উপহার (শাড়ি-লুঙ্গি) বিতরণ করা হয়।
এ সময় কামরুল হাসান রিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যতটুকু পেরেছি করেছি। যার যার জায়গা থেকে সবাই এগিয়ে এলে এই দেশে কেউ আর দরিদ্র থাকবে না। আজকে আমি এগিয়ে এসেছি কালকে আপনি এগিয়ে আসুন। দেখবেন আশে-পাশের সব কিছু বদলে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সবক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষের সেবায় নিয়োজিত। করোনার মধ্যে জীবন বাজী রেখে নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন,বাংলাদেশের মানুষ খুবই ভাগ্যবান, কারণ আল্লাহ আমাদের একজন দানবীর শেখ হাসিনা দিয়েছেন। বঙ্গবন্ধুরকন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। তার হাত ধরেই বাংলাদেশ আজ আধুনিক ও উন্নত হচ্ছে।
ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুল রহমান পি পি এম। আরও উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মো: সোহাগ মিয়া, ৬ নং ইউনিটের সাধারন সম্পাদক মো: শামীম মিয়া, ৭ নং ইউনিটের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন, ৫ নং ইউনিটের সাধারণ সম্পাদক মো: মাহবুব আলম মানিক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রিপন হোসেন, ডেমরা তাঁতী লীগের সভাপতি শরিফুল ইসলাম সজিব, ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ ও সাধারণ সম্পাদক আসিফ খান, ডেমরা থানা মৎস্যজীবী লীগের আহবায়ক আজাদ খান প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com