বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বৃষ্টির জন্যে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসক) আদায়। কালের খবর

বৃষ্টির জন্যে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসক) আদায়। কালের খবর

মোঃ মাইনুল ইসলাম লাল্টু, চাঁপানবাগঞ্জ প্রতিনিধি, কালের খবর : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শাহবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী প্রচন্ড দাবদাহে বিপর্যস্ত জীনজীবন তাই কাঠফাটা রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারনে নষ্ট হচ্ছে আমসহ বিভিন্ন ফসল ফলাদি। নেমে গেছে পানির স্তর, দেখা দিয়েছে পানির তীব্র সংকট। মানুষের মাঝে নেমে আসছে চরম দুর্ভোগ। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে এখানকার সাধারণ মানুষ। এছাড়া কোথাও কোথাও নলকূপের পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিশুদ্ধ পানি উত্তোলন করা যাচ্ছে না। মানুষ হাহাকার করছে খাবার পানির জন্য।

তাই বৃষ্টির আশায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মাঠে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসক) আদায় করেছেন গ্রামবাসী। মঙ্গলবার (১৮ এপ্রিল) ফজরের নামাজের পরে এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে দুই’শতাধিক মুসল্লি অংশগ্রহন করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এনামুল হক ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আমরা সকলে একত্রিত হয়ে এ নামাজ আদায় করেছ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com