বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। কালের খবর

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। কালের খবর

মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চট্রগ্রাম, কালের খবর : চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল গত ৯ এপ্রিল নগরীর কেসিদে রোড ইসলামীয়া সিটি কনভেনশন হলস্থ সিআরইউ’র কনফারেন্স হলে ইউনিটির সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর নূর এর সঞ্চালণায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন-চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা, সহ-সভাপতি আলী আহমদ শাহিন, হারাধন চৌধুরী, কোষাধ্যক্ষ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নঈম চৌধুরী রিকু, সহ সম্পাদক পারভিন আক্তার চৌধুরী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাইফুল, সহ সম্পাদক জাবেদ রকি, নির্বাহী সদস্য মোঃ হোসেন মিন্টু, মোঃ শহিদুল ইসলাম, রূপন দাশ, রাশেদুল মাওলা, জয়নুল আবেদীন, আতিয়ার রহমান ও আমিনুল হক লিটন প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের আরও বেশি বেগমান হওয়ার আহ্বান জানান।

ইফতারের আগে নূর মোহাম্মদ কাদেরী মোনাজাত করেন। তিনি দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এ সময় সিআরইউ’র কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।
১০/০৪/২৩

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com