রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
মুরাদনগরে হাজী আবুল হাসেমের দ্বিতীয় মৃত্যুবাষিকী পালিত। কালের খবর

মুরাদনগরে হাজী আবুল হাসেমের দ্বিতীয় মৃত্যুবাষিকী পালিত। কালের খবর

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : মুরাদনগর উপজেলার কৃতীসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোপদ্ধা একুশে পদকপ্রাপ্ত হাজি আবুল হাশেম ছিলেন শিক্ষার বাতিঘর। নিজ অর্থায়নে তিনি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ৬৪টি স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা করে অবহেলিত অঞ্চলে শিক্ষার আলো জ্বালিয়ে গেছেন। ০৯-০৪-২০২৩ রোববার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ৯ এপ্রিল তিনি মারা যান।

হাজী আবুল হাশেমের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনার্থে দোয়াও মিলাদের আয়োজন করা হয়, উক্ত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আক্তার হোসেন ভূইয়া, সহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা সকল কর্মচারীগন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ ইয়ার হোসেন।
১৯২২ সালের ১১ এপ্রিল মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামে আবুল হাশেম জন্মগ্রহণ করেন। তার বাবা বদিউল আলম ও মা অজিফা খাতুন। সপরিবারে তারা ঢাকায় থাকতেন। ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে ১৯৪৩ সালে এন্ট্রান্স পাশ করে হাশেম ব্যবসা শুরু করেন। ১৯৬২ সালে তিনি জবা টেক্সটাইল ও করিম ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন প্রতিষ্ঠা করেন। ইস্ট পাকিস্তান টেক্সটাইল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ টেক্সটাইল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। পরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৭০ সালের গণপরিষদ নির্বাচনে মুরাদনগর ও হোমনা উপজেলা আসন থেকে তিনি নির্বাচিত হন।
১৯৭১ সালে নারী শিক্ষা প্রসারে মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্রে নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com