বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক লাঞ্চিত, ছিনিয়ে নেয়া হয়েছে মোবাইল। কালের খবর

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক লাঞ্চিত, ছিনিয়ে নেয়া হয়েছে মোবাইল। কালের খবর

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মো. নাহিদ উজ্জামান (২২) নামে এক সাংবাদিককে লাঞ্চিতের অভিযোগ উঠেছে দুলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজুর বিরুদ্ধে। মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে শিবগঞ্জ বাজারের আলুপট্টির দক্ষিনে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহে গিয়ে এ ঘটনা ঘটে।

ওই সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এ নিয়ে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ বাজার আলুপট্টির দক্ষিনে পুকুর খননের সংবাদ সংগ্রহে গিয়েছিলেন সাংবাদিক নাহিদ উজ্জামান। এসময় দেখা যায় দুলর্ভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু নেতৃত্তে পুকুর খনন চলছে। সরকারি অনুমতিক্রমে পুকুর করছেন কিনা জানতে চাইলে সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু সাংবাদিক নাহিদ উজ্জামানের উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

জানা যায়, এ ঘটনার সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতাকে উল্লেখ করে অশ্লীল ভাষা বলেন তিনি। এক পর্যায়ে তার লোকজন নাহিদ উজ্জামানের ব্যবহৃত ভিভো ব্যান্ডের মোবাইল ফোনটি ছিনিয়ে নেই। এসময় সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, পরবর্তীতে দূর্লভপুর এলাকায় কোন সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকতা করার সাধ মিটাইয়া দিব।

পরে থানায় লিখিত অভিযোগ দেন সাংবাদিক নাহিদ উজ্জামান। এবিষয়ে দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু বলেন, আমি তাকে মারধর করিনি। পুকুর খননের এখানে আসলে তাকে বলি, আপনার যা ইচ্ছে তা করে নিয়েন। পরে প্রতিবেদকে তিনি বলেন, আপনি কতদূর লেখাপড়া করেছেন? সাংবাদিকতায় পড়েছেন। এমনকি এসময় অশ্লিল ভাষায় কথা বলেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, থানায় অভিযোগ পাওয়া গেছে। এস আই হরেন্দ্রনাথ কে পাঠিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com