বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যশোর এমএম কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদকে অব্যাহতি। কালের খবর

ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যশোর এমএম কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদকে অব্যাহতি। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :
ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হলো। তাঁকে স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কাছে সুপারিশ করা হলো।
জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের শেখ হাসিনা হলের ছাত্রীদের উত্ত্যক্ত এবং এক শিক্ষার্থীকে অপহরণ চেষ্টার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের সঙ্গে আলোচনা করেই নূর ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
এমএম কলেজের শেখ হাসিনা হলের ছাত্রীদের অভিযোগ, ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামের নেতৃত্বে বহিরাগত ও অছাত্ররা শহীদ আসাদ হলে থাকেন। তাঁরা প্রতিনিয়ত শেখ হাসিনা হলের মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করেন। গভীর রাতে হলের ছাত্রীদের নাম ধরে ডাকেন, অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। হলের প্রধান ফটকের সামনে রাতের বেলায় এসে দাঁড়িয়ে থাকেন তাঁরা। এ ছাড়া গত ২১ জানুয়ারি নূর ইসলামের নেতৃত্বে ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ ওঠে। পরে পুলিশের সহায়তায় ওই ছাত্রী বাড়িতে ফিরতে সক্ষম হন। এ বিষয়ে গত ৩১ জানুয়ারি অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ছাত্রীরা।
ছাত্রলীগ নেতা নূর ইসলাম বলেন, ‘জেলা ছাত্রলীগের গ্রুপিং রাজনীতির বলি আমাকে হতে হয়েছে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com