শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
গোপালগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলার শোভাযাত্রা

গোপালগঞ্জে জেলা প্রশাসকের নেতৃত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলার শোভাযাত্রা

নাইমুল ইসলাম নাইম,গোপালগঞ্জ,কালের খবর :

গোপালগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। স্থানীয় পৌরপার্কে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।

এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে জেলা প্রশাসক মুহাম্মদ মোখলেসুর রহমান সরকারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌরপার্কে গিয়ে শেষ হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবীর-বিন-আনোয়ার। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামীলগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী ইমদাদুল হক, সাধারন সম্পাদক মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী। র‌্যালি ও মেলায় শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ মেলায় ৭টি প্যাভিলিয়নের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ক সেমিনার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্পশোনা, কুইজ, বুদ্ধিভিত্তিক পরীক্ষা, গণিত অলিম্পিয়াড, সমস্যা সমাধানে আইডিয়া শেয়ারিং প্রদর্শন করা হবে। আগামী ২০ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

কালের খবর/১৮/২/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com