বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুরাদনগরে জমকালো আয়োজনে ‘দৈনিক গণ মানুষের আওয়াজ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কালের খবর

মুরাদনগরে জমকালো আয়োজনে ‘দৈনিক গণ মানুষের আওয়াজ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কালের খবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাঁটছেন সকল উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা।

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :
‘অসহায় ও অবহেলিত মানুষের কথা’ বলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকা গতকাল রবিবার ৬ষ্ঠ তম বছর অতিক্রম করে ৭ম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন অফিসে আয়োজন করা হয় দোয়া-মোনাজাত  ও আলোচনা সভা।
শুরুতেই পত্রিকাটির ভবিষ্যত পথচলার জন্য দোয়া মোনাজাত, কেক কাঁটার মাধ্যমে সপ্তম বর্ষে বরণ ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন মুরাদনগর উপজেলার প্রতিথযশা প্রবীন ও নবীন একজঁাক সংবাদকর্মীরা।
গণ মানুষের আওয়াজের মুরাদনগর প্রতিনিধি হাবিবুর রহমান সানির সভাপতিত্বে ও আমাদের কুমিল্লার এন এ মুরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালের কণ্ঠ প্রতিনিধি প্রভাষক আজিজুর রহমান রনি, আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, মানবজমিন প্রতিনিধি আবুল কালাম আজাদ, আজকালের খবরের সাংবাদিক শরিফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জার্নাল অধ্যাপক মনিরুজ্জামন, দৈনিক বায়ান্ন’র প্রভাষক মমিনুল ইসলাম মোল্লা, আমাদের নতুন সময়ের প্রতিনিধি এম কে আই জাবেদ, সমাচারের প্রতিনিধি শাহেদুল আলম শাহেদ, সরেজমিনের প্রতিনিধি হাফেজ নজরুল, দৈনিক জনতার জাকির হোসেন, ভোরের কাগজের রায়হান চৌধুরী, দৈনিক ভোরের সময় আক্তার হোসেন ভূইয়া, ঢাকা প্রতিদিনের ফয়জুল ইসলাম ফয়সাল, জনবাণী প্রতিনিধি প্রিয়ন্ত মজুমদার, খোলা কাগজের প্রতিনিধি আজিজুল হক প্রমুখ।
আলোচনা সভায় সংবাদকর্মীরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, গণ মানুষের আওয়াজ ৭ম বছরে পা রেখেছে। এই পত্রিকাটি যেন, সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল হয় সেই লক্ষ্যে কাজ করতে হবে। ঘটে যাওয়া ঘটনার সত্যতা মানুষের সামনে তুলে ধরতে হবে। কলমের ছোঁয়ায় ফুটবে সুন্দর সংস্কৃতি, কৃষ্টি কালচার। তাদের প্রতিষ্ঠালগ্ন থেকে মানসম্পন্ন সংবাদ পাঠকের সমাজে ব্যাপক সাড়া দিয়েছে। আগামীতেও বহুদূর এগিয়ে যাবে পত্রিকাটি। মাওলানা তাজুল ইসলাম দোয়া পরিচালনা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com