বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বোয়ালমারীতে আনোয়ারা মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর

বোয়ালমারীতে আনোয়ারা মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের আধারকোঠায় অবস্থিত ‘আনোয়ারা মডেল একাডেমি’তে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুইদিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচ.টি.এম.এস-এর ব্যবস্থাপনা পরিচালক আফতাব আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন এইচ.টি.এম.এস-এর চেয়ারম্যান নাদিরা পারভীন শিল্পী। আনোয়ারা মডেল একাডেমীর ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান মীরদাহ্ পিকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য আহসান হাবিব হাসান, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া প্রমুখ।
এর আগে শুক্রবার (৩ মার্চ) সকাল ৮টায় জর্জ একাডেমির খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন সুলতানার তত্ত্বাবধানে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com