শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
সুন্দরগঞ্জে জমি জমার বিরোধে ১জন আহত। কালের খবর

সুন্দরগঞ্জে জমি জমার বিরোধে ১জন আহত। কালের খবর

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি জমার বিরোধে জিয়ারুল ইসলাম নামক এক ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামে জিয়ারুল ইসলাম ঐগ্রামের গোলজার রহমানের পুত্র। গত রবিবার রাতে এবিষয়ে থানায় এজাহার দিয়েছে জিয়ারুল ইসলাম।

এজাহার সূত্রে জানা যায়, জিয়ারুল ইসলাম গত ২২ ফেব্রয়ারী ২০২৩ রোজ বুধবার নিজ বসত বাড়ীর শয়ন ঘরের টিনের বেড়ার টিন পরির্বতন করার সময় প্রতিবেশী মৃত আবুল হোসেনের পুত্র আব্দুল মান্নান ,আব্দুল আজিজ , মোহাম্মদ আলী সহ তাদের পরিবারের সদস্যরা আমার বাড়ীতে এসে আমার বসত বাড়ির জমি দাবী সহ বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।আমি তাদের প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতারী মারপিট শুরু করেন। স্থানীয় লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করেন । আমি আমার পৈত্রিক সম্পতিতে বাড়ী করে আছি র্দীঘ ২৫ বছর হলো। হঠাৎ তারা আমার জমি দাবী সহ এখনো বিভিন্ন ভাবে হুমকী দিয়ে আসতেছে।

এবিষয়ে স্থানীয় মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন থেকে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসতেছে। হঠাৎ বুধবার তাদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এতে জিয়ারুল ইসলাম গুরতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এবিষয়ে বিবাদী আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে মোবাইলে পাওয়া যায়নি। থানা অফিসার ইনর্চাজ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, বিষয়টি আমরা তদন্ত করতেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com