শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
শার্শা থেকে ২২ লাখ টাকার ইয়াবা উদ্ধার। কালের খবর

শার্শা থেকে ২২ লাখ টাকার ইয়াবা উদ্ধার। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

বাবলু পরিবহন নামে সাতক্ষীরা-যশোরগামী একটি বাসের সিটের ভিতর থেকে নাভারণ সাতক্ষীরা মোড়ে তল্লাশি করে ৭ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় কাউকে আটক করতে পারেনি তারা। আমড়াখালী বিজিবির একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবার চালানটি আটক করে।

বিজিবি জানায়. যশোর ৪৯ বিজিবির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মোঃ আহাদ হোসেনের কাছে একটি গোপন খবর আসে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী বাবলু পরিবহন নামে একটি বাসে করে ইয়াবার একটি বড় চালান ভারত থেকে পাচার করে দেশের অভ্যন্তরে আনা হচ্ছে। এ সময় সুবেদার আহাদ হোসেন একটি সংগীয় টহল দল নিয়ে নাভারণ মোড়ে গোপন অবস্থানে থাকে। পরিবহনটি আসা মাত্র বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর একটি খালী সিটের নীচ থেকে ৬টি ছোট পলিথিনে মোড়ানো ৭ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট পায়। যার মুল্য ২২ লাখ ২০ হাজার টাকা। ইয়াবার চালানটি ব্যাটালিয়নে জমা রাখা হবে। পরে এটি ধ্বংস করা হবে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল ইয়াবার একটি চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com