শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নিহত ১ জন। কালের খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নিহত ১ জন। কালের খবর

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নিহত ১ জন। উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কছিম বাজার এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে সোহেল মিয়া (২০)নিজ বাড়িতে যাওয়া আসার রাস্তা নিয়ে প্রতিবেশি দুলা মিয়া ও রফিকুল ইসলামের সাথে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার সকাল ১১ ঘটিকার দিকে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে রফিকুল ইসলামের ধারালো অস্ত্রের আঘাতে সোহেল মিয়া গুরুতর আহত হয়। সোহেল মিয়াকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১১ টায় তার মৃত্যু হয়। নিহত সোহেল মিয়ার লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে আসা হচ্ছে। নিহতের ঘটনায় সোহেলের স্ত্রী সুমি আক্তার আজ মঙ্গলবার দুপুর ১২ টায় থানায় এজাহার করতে গেলে প্রথমে পুলিশ এজাহার গ্রহনে গড়িমসি করে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরে নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসী থানায় গিয়ে হৈচৈ শুরু করলে তখন পুলিশ তাদের থানায় রেখে ঘটনাস্থলে ছুটে যায় এবং একজনকে আটক করে। সুন্দরগঞ্জ থানার ওসি ইফতেখারুল মোকাদ্দেম এজাহার গ্রহনে গড়িমসির কথা অস্বীকার করে বলেন, এই ঘটনায় রফিকুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com