বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বোয়ালমারীতে বেঞ্চ বানানোর অজুহাতে স্কুলের গাছ আবারও কেটে নিলেন সভাপতি! কালের খবর

বোয়ালমারীতে বেঞ্চ বানানোর অজুহাতে স্কুলের গাছ আবারও কেটে নিলেন সভাপতি! কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর)থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ের গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলের বেঞ্চ বানানোর অজুহাত দেখিয়ে লক্ষাধিক টাকার ৩টি মেহেগনি গাছ সভাপতি কাটছেন বলে অভিযোগে প্রকাশ। এর আগেও বছর তিনেক আগে ওই সভাপতি একই অজুহাতে গাছ কেটে নিয়ে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।

জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামে অবস্থিত গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন ২টি মেহেগনি গাছ কেটে নিয়েছেন ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী। গত ৩ ফেব্রুয়ারি থেকে তিনি লোক দিয়ে দুটি গাছ কেটে নিয়েছেন। অপর একটি মেহেগনি গাছ এখনো কাটছেন গাছ কাটার শ্রমিকেরা।
রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সভাপতি ব্যক্তিগত প্রয়োজনে গাছগুলো কেটে নিচ্ছেন।
গাছ কাটার সাথে জড়িত আহাদ আলী নামের এক শ্রমিক জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা জামান সিদ্দিকী গাছ কাটার জন্য তাদের ঠিক করেছেন। দৈনিক মজুরি হিসেবে তাদেরকে ঠিক করা হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের সভাপতি মোস্তফা জামান সিদ্দিকী বলেন, আমার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করে। সে কারণে রেজুলেশন করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মৌখিক অনুমতি নিয়ে বেঞ্চ তৈরির জন্যে বিদ্যালয়ের সীমানার গাছ কেটেছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইউব আলী বলেন, এ বছর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অনেক বেড়ে গেছে। বিদ্যালয়ের প্রয়োজনে রেজুলেশন করেই গাছগুলো কাটা হচ্ছে। আমার কাছে রেজুলেশন আছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেনকে ফোনে না পেয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসানের সাথে কথা হলে তিনি জানান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার গাছ কাটার অনুমতি দেয়ার ক্ষমতা নেই। আমার জানা মতে তিনি অনুমতি দেননি।
সভাপতি কর্তৃক বিদ্যালয়ের গাছ কেটে নেয়া প্রসঙ্গে ইউএনও মোশারেফ হোসাইন বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি আগামীকাল ঘটনাস্থলে যাবেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com