রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
যশোরে ভূগর্ভস্তরে শুষ্ক মৌসুমের আগেই পানির সংকট। কালের খবর

যশোরে ভূগর্ভস্তরে শুষ্ক মৌসুমের আগেই পানির সংকট। কালের খবর

আবেদ হোসাইন, যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহমানের বাড়ির টিউবয়েলে গত ২০ দিন ধরে পানি উঠছেনা। পাশের বাড়ির সাবমার্সিবল কল থেকে তিনি প্রতিদিন খাবার পানি সংগ্রহ করে থাকেন। পৌরসভার বারান্দিাপাড়ার বাসিন্দা ইমরুল হাসানও একই কথা জানালেন।
শুধু ওই দুইজনের বাড়ির টিউবয়েলে এ অবস্থা না, যশোর জেলার বেশিরভাগ টিউবয়েলে পানি উঠছেনা।
সূত্র বলছে, অপরিকল্পিতভাবে স্যালোমেশিন দিয়ে পানি তোলা এবং যত্রতত্রভাবে পুকুর-খালবিল ভরাট হবার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সাধারণত বছরে গড় বৃষ্টিপাত হয় ২০৩ সেন্টিমিটার। তুলনামূলক কম বৃষ্টিপাত হওয়ায় পানির স্তর নামছে। বর্তমানে পানির স্তর ৩২-৩৫ ফুট নিচে নেমে গেছে। একারণে টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। ২০২০ ও ২০২১ সালে শুস্ক মৌসুমে নেমেছিল ২৫ ফিটে। আর ২০২২ সালে জানুয়ারি মাসের শেষে নেমেছিল ৩১।

বিএডিসি অফিস (সেচ) সূত্রে জানা যায়, জেলায় গভীর নলকুপের সংখ্যা এক হাজার ৫৬৭টি। এসব নলকূপ দিয়ে ২৫ হাজার ২২৩ হেক্টর জমিতে পানি দেয়া হয়। অন্যদিকে স্যালো টিউবওয়েলের সংখ্যা ৬৩ হাজার ৭৯৩টি। এসব স্যালো টিউবওয়েল দিয়ে একলাখ ২৩ হাজার ৪৮২ হেক্টর জমিতে পানি দেয়া হয়।

যশোর বিএডিসির (সেচ) সহকারী প্রকৌশলী সোহেল রানা জানান, জানুয়ারি মাস থেকে ভূগর্ভস্থ পানির স্তর নামতে শুরু করে। এপ্রিল মাসে পানির স্তর সর্বোচ্চ নিচে নেমে যায়। তবে এবার একটু আগেভাগেই জানুয়ারি মাসের শেষ দিকে এসে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com