শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
সখীপুরে স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের কলহের অবসান। কালের খবর

সখীপুরে স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের কলহের অবসান। কালের খবর

আহমেদ সাজু ( সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকার মাইন উদ্দিনের ছেলে মো.রফিকুল ইসলাম দীর্ঘ ৫ বছরের পারিবারিক কলহ-বিবাদ সখীপুর থানা-পুলিশের হস্তক্ষেপে অবসান।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার( ২৮জানুয়ারি)কালমেঘা মইষাকুড়ি পাড়ার বাচ্চু মিয়ার মেয়ে কাঞ্চনের সাথে পাশের গ্রামের রফিকুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।কিন্ত কিছু দিন যেতে না যেতেই দুজনের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
তারপর রফিকুল ইসলামের মানসিক সমস্যা দেখা দিলে সংসারের আয়-রোজগার একবারে বন্ধ হয়ে যায়। এদিকে কাঞ্চনার উপর অনুমানসিক নির্যাতন করতে থাকে তার স্বামী রফিকুল ইসলাম। সবকিছু সহ্য করে সংসার টেকানোর চেষ্টা করে ব্যর্থ হয় কাঞ্চনা,ফিরে আসে বাবার বাড়ি। ইতিমধ্যে কাঞ্চনা গর্ভে সন্তান ধারণ করলে,তার চিন্তার ভাঁড় দিন দিন প্রসারিত হতে থাকে।বাবার বাড়ির লোকজনের সহযোগিতায় কাঞ্চনার কোল জুড়ে আসে এক ছেলে সন্তান।সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কাঞ্চনা সখীপুর থানায় স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। এদিকে রফিকুল ইসলাম নিয়মিত ডাক্তারের চিকিৎসা নিয়ে মানসিক সমস্যার বেশ উন্নতি হয়।সখীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম দূজনের পরিবারের সাথে কথা বলে সমস্যা সমাধানের জন্য থানায় আসতে বলে।গ্রামের মাতব্বর ফজলুল হকের সহযোগিতায় শনিবার বিকেলে থানায় ওসি রেজাউল করিমের কার্যালয়ে দীর্ঘ সময় দুই পরিবারের সাথে আলোচনা করে ৫ বছরের পারিবারিক দূরত্বের সমাধান করে দেওয়া হয়। এসময় দুই পরিবারের মধ্যে এক আবেগ- গন পরিবেশের সৃষ্টি হয়।ইতিমধ্যে সখীপুর থানার ওসি এরকম অনেক সমস্যার সমাধান করে শৃংখলা ফিরিয়ে এনেছেন।
গজারিয়া ইউনিয়নের সাবেক ইউ/পি (৫ নং) সদস্য গোলাম মওলা ওই পরিবারটির অবুঝ শিশুর কথা চিন্তা দুজনের একত্রে থাকার সর্বাত্মক সহযোগিতা করে।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন,স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি করতে পেরে আনন্দিত। আমরা পরিবারটির সুখ শান্তি কামনা করি। তিনি আরও বলেন, থানায় সেবা নিতে আসা আগত সকলকে আমি এবং আমার অফিসারগণ সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com