বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শেখ মনি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন। কালের খবর

শেখ মনি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন। কালের খবর

মো. শহিদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ ( গাইবান্ধা ) প্রতিনিধি, কালের খবর : “আমরা আলোর পথের যাত্রী আমরা সোনার মানুষ হবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বলিষ্ঠ সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা, দৈনিক বাংলার বানী পত্রিকার প্রতিষ্ঠাতা, জাতীয় শিশু কিশোর সংগঠন শাপলা কুঁড়ির আসরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির নামে শেখ মনি কিশোর ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বুধবার বেলা ৩ ঘটিকায় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ।শেখ শাহীনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি। খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শহিদ এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিনী সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সমেশ উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক( ভাঃ) মোঃ শহীদুল ইসলাম শহীদ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার খেলোয়ার সহ মাঠে উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান ও জাতীয় সংগীত পরিবেশন সহ উভয় দলের খেলোয়ার ও সংশ্লিষ্ট সকলের সাথে পরিচয় পর্ব শেষে খেলা উপভোগ করেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আল -মারুফ বলেন, খেলা ধুলার পাশাপাশি আমাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। সবাইকে মাদক থেকে দুরে থাকতে হবে। খুরশীদ জাহান স্মৃতি বলেন, খেলার মধ্যে থাকলে শরীর মন ভালো থাকে। আন্তর্জাতিক ভাবে পরিচিত লাভ করা যায়। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার তুলে দেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com