শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
স্ত্রীর দাবিতে স্বামীর বাড়িতে অনশন। কালের খবর

স্ত্রীর দাবিতে স্বামীর বাড়িতে অনশন। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :
ভালোবেসে বিয়ে করেও ঘর বাঁধতে পারছে না নুরজাহান আক্তার (১৮) নামের এক তরুণী। স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে স্বামীর বাড়িতে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভাতগড়া গ্রামে মেয়েটি অনশন করছে। দেড় মাস আগে ওই গ্রামের রমজান খানের ছেলে নিরবের হোসেনের সাথে তার বিয়ে হয়। নুরজাহান ফুলবাড়িয়া উপজেলার ফুলতলা গ্রামের দরিদ্র সুরুজ মিয়ার মেয়ে।

অনশনরত নূরজাহান জানায়, গত ১ বছর আগে নিরবের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে দেড় মাস আগে পরিবারের অজান্তে তারা পালিয়ে নিয়ে বিয়ে করে। বিয়ের পর একটি বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করে। কিছুদিন সংসার করার পর নুরজাহানকে ফেলে নিরব বাসা ছেড়ে মোবাইল বন্ধ করে আত্মগোপন করে। কোন উপায় না পেয়ে নুরজাহান গত মঙ্গলবার নিরবের বাড়িতে আসে এবং স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করে। এ সময় নিরবের মা ও খালাতো বোন নুরজাহানকে ঘরে ঢুকতে বাধা প্রদান করে,এদিকে নিরব আত্মগোপন করেন। কোন উপায়ন্তর না দেখে চাচার বাড়িতে নুরজাহান একাকী অনশন চালিয়ে যাচ্ছে।

কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, “বিষয়টি জেনেছি। দুই পক্ষকে সমঝোতায় সমাধানের চেষ্টা করা হবে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘ঘটনাটা আমার জানা নেই। তবে মেয়েটি যদি আইনের সাহায্য চায়, তাহলে তাকে আইনগত সহায়তা দেওয়া হবে।”

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com