শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
মির্জাপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় নিহত স্ত্রী। কালের খবর

মির্জাপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় নিহত স্ত্রী। কালের খবর

বগুড়া থেকে আকাশ, কালের খবর :
বগুড়ার শেরপুরের মির্জাপুর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শেরপুরে যাওয়ার পথে স্বামীর মটরসাইকেল থেকে ছিটকে পড়ে চলন্ত ট্রাকের চাপায় স্ত্রী নিহত হয়েছে।
২৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুরের মির্জাপুর বাসস্ট্যান্ডে এই হতাহতের ঘটনা টি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায় , উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা জুয়ান গ্রামের বাসিন্দা সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সরকার স্ত্রী শাহনাজ পারভীন (৫০) কে মোটরসাইকেল নিয়ে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে মির্জাপুর বাস স্ট্যান্ড পৌঁছলে মোটরসাইকেল থেকে স্ত্রী শাহনাজ বেগম ছিটকে পড়ে যায় সেই মুহূর্তে বগুড়ার দিকে দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে তাকে চাপা দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলেই গৃহবধু নিহত হয়। স্বামী আনোয়ার হোসেন সরকার আহত হন। জানা যায় মির্জাপুর বাস স্ট্যান্ডে গত চার দিনে রাস্তা পার হওয়ার সময় আরো দুইজন নিহত হন। এ নিয়ে মির্জাপুর বাস স্ট্যান্ডে গত চার দিনে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণ হানীর ঘটনা ঘটলো।
দুর্ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com