বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যশোর আইটি পার্কে বিশহাজার কর্মসংস্থানের হাতছানি। কালের খবর

যশোর আইটি পার্কে বিশহাজার কর্মসংস্থানের হাতছানি। কালের খবর

যশোর প্রতিনিধি, কালের খবর :

যশোরে কর্মসংস্থানের দুয়ার খুলে দিয়েছে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’। উদ্বোধনের তিন বছরে এই পার্কে দুই হাজারেরও বেশি তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এখানে ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা কর্তৃপক্ষের।
সূত্র জানিয়েছে, যশোর শহরের নাজির শঙ্করপুর এলাকায় ১২ একরের কিছু বেশি জমিতে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’ করতে সরকারের ব্যয় হয়েছে ৩১০ কোটি টাকা। তথ্য প্রযুক্তির এই বাণিজ্যিক কেন্দ্রটি এখন আশার বাতিঘর।২০১৭ সালে ১০ ডিসেম্বর পার্কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে রয়েছে ডেটা সংরক্ষণের জন্য দেশের দ্বিতীয় সার্ভার স্টেশন। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত প্রথম সার্ভার স্টেশনে কোনও সমস্যা হলে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য এখান থেকেই উদ্ধার করা যাবে।
পার্কের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জাহাঙ্গীর আলম বলেন, ‘ছয় প্রতিষ্ঠানের মাধ্যমে পার্কের কার্যক্রম শুরু হয়েছিল।
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ব্যবস্থাপক মেজর (অব.) মোসলেম উদ্দিন (এম ইউ) সিকদার বলেন, ‘বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। এই পার্কে বর্তমানে ৫৪ জন বিনিয়োগকারী রয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com