শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি” নতুন কমিটি ঘোষণা। কালের খবর

ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি” নতুন কমিটি ঘোষণা। কালের খবর

ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি” নতুন কমিটি ঘোষণা

এ কে এম তসলিম আফজল হোসাইনকে সভাপতি ও হাফিজুর রহমান শফিক সাধারণ সম্পাদক এবং রাসেল আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি” রেজিঃ নং S 642500(669/07 এর ঢাকা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার(২০ডিসেম্বর) রাজধানীর পল্টনে একটি অভিজাত হোটেলে সন্ধায় সংগটনটির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মাসুদ এর উপস্থিতিতে উপদেষ্টা আনোয়ার হোসেন এ কমিটি ঘোষণা করেন।

গত ২০০৭ সালে নিবন্ধিত পাওয়া সংগঠনটির কার্যক্রম কিছুদিন পরেই নানা জটিলতায় গতিহীন হয়ে যায়। গতিশীলতা ফিরিয়ে আনতে নতুন কমিটি ঘোষণা করা হয় বলে জানা কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় কমিটির মহাসচিব দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ বলেন, সাংবাদিকদের কল্যাণে ২০০৭ সালে এ সংগঠনটি সরকারি ভাবে নিবন্ধন পায়। কিন্তু সদস্যদের ব্যক্তিগত দূর্বলতার কারণে গতিশীলতা হারায়।তাই আমরা এ সংগঠনের কার্যক্রম বেগবান করতে পেশাদার সাংবাদিকদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করেছি। আশা করছি এ কমিটি সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনবে।

নতুন কমিটির সভাপতি এ কে এম তসলিম আফজল হোসাইন দৈনিক সবুজ বাংলাদেশের সিনিয়র রিপোর্টার। সাধারন সম্পাদক হাফিজুর রহমান শফিক সকালের সংবাদের বিশেষ প্রতিবেদক। সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ জাতির সংবাদ২৪ এর বিশেষ প্রতিবেদক। এ সময় মুহাম্মদ আবুল কাশেম (ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক যুগান্তর) আব্দুর রহমান (সিটি রিপোর্টার, রিপোর্টার যুগান্তর) জাহাঙ্গীর আলম (রিপোর্টার, নিউজ ২৪), মোশাররফ হোসেন ভুঁইয়া
(সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলাদেশ কণ্ঠ), সাইদুল ইসলাম (এশিয়ান টেলিভিশন), রাহমাতুল্লাহ (আমারসংবাদ), গাজী আক্তার (প্রতিদিনের কাগজ),
সাগর চৌধুরী সহ অনেক সিনিয়র সাংবাদিক নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com