শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
কুষ্টিয়ার ভেড়ামারায় ফার্মেসীর মালিকের উপর হামলা, থানায় অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারায় ফার্মেসীর মালিকের উপর হামলা, থানায় অভিযোগ

প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না দেয়ায়……
কুষ্টিয়ার ভেড়ামারায় ফার্মেসীর মালিকের উপর হামলা, থানায় অভিযোগ

মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া, ২০ ডিসেম্বর ২০২২।। সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বিভা ফার্মেসীর স্বত্বাধিকারী সাংবাদিক মাহবুব আফাজ। সোমবার দুপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাচারিপাড়া এলাকার মৃতঃ জালাল উদ্দিনের ছেলে লিটন (৩৫) সঙ্গীয় আরও ২/৩জনকে সাথে নিয়ে বিভা ফার্মেসীতে এসে মাহবুব আফাজ’র কাছে ঘুমের ঔষধ চাইলে তিনি ঘুমের ঔষধ সেবন বিষয়ে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে বললে লিটন ক্ষিপ্ত হয়ে প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ঔষধ দাবি করতে থাকে। মাহবুব আফাজ প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ঔষধ দিতে অস্বীকৃতি জানালে লিটন ও তার সঙ্গীরা মাহবুব আফাজকে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালাজসহ তার উপর চড়াও হয় এবং কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে আহত করে। এসময় বিভা ফার্মেসীতে ভাংচুর ও মালামাল তছনস-তসরুফ করা হয়। এমতাবস্থায় বিভা ফার্মেসীতে উপস্থিত মেডিকেল রিপ্রেজেন্টেটিভসহ পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসলে লিটন আর তার সঙ্গীরা মাহবুব আফাজকে দেখে নেওয়ার হুমকি দিয়ে পালিয়ে যায়। মাহবুব আফাজকে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।।।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com