শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
চাঁদার দাবীতে এলাকার রাস্তা নির্মাণে বাঁধা, অয়ন শর্মাসহ কয়েক জনের বিরুদ্ধে ওয়ার্ডবাসীর মানববন্ধন। কালের খবর

চাঁদার দাবীতে এলাকার রাস্তা নির্মাণে বাঁধা, অয়ন শর্মাসহ কয়েক জনের বিরুদ্ধে ওয়ার্ডবাসীর মানববন্ধন। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

ভূমিদস্যু আকতার হোসেন ও তার স্ত্রী রিনা আক্তার এবং অয়ন শর্মার অত্যাচার, চাঁদাবাজি থেকে রক্ষায় শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের ব্যানারে চলাচলের রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শাহ আমানত আবাসিক এলাকার সাধারন জনগন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর হামজার খাঁ লেইন শাহ আমানত আবাসিক এলাকার রাস্তা সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শাহ আমানত আবাসিক মালিক কল্যান সমিতির সভাপতি শাহেদ আলী রানা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর যাবত এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে আবাসিক এলাকার প্রায় দুই হাজার পরিবার। কয়েকদিন আগে মূল রাস্তা সংস্কারের কাজ শুরু করলে ভূমিদস্যু আকতার হোসেন ও তার স্ত্রী রিনা আক্তার এবং অয়ন শর্মা নামক এক সন্ত্রাসী রাস্তার জন্য চাঁদাদাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা রাস্তাটি সংস্কারের বাধা দেয় বলে উপস্থিত সকলে অভিযোগ করেন। এ সময় বক্তারা অবিলম্বে এসব ভূমি দস্যুতের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহ আমানত আবাসিক মালিক কল্যান সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, সহ সভাপতি কামালউদ্দিন, কলামিস্ট কাইকোবাদ চৌধুরী, সাজ্জাদ ইসলাম, মোঃ শোয়েব, মোঃ জসিম উদ্দিন, মোঃ শামিম, ফয়জুল আলম, মোঃ শফিউল আলম, মোঃ সৈয়দ নুর, খতিজা বেগম, আলেয়া বেগম সহ প্রমূখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com